ঢাকাWednesday , 25 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিরাজগঞ্জে অটো ভ্যান চালকের হত্যাকারী নারীসহ গ্রেফতার চার

Link Copied!

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বলরামপুর হাট নামক এলাকার পাশে ২৪ বছরের ইসলাম নামের একটি ছেলেকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে দেয় এবং তার অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়, এঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর ও আতংক সৃষ্টি হয়। পরে লাশ ময়না তদন্তের মধ্য দিয়ে আইনগত ভাবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবং কামারখন্দ থানায় একটি ডাকাতির উদ্দেশ্য অজ্ঞাত নামে মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন এর নির্দেশে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এর সহায়তায় জেলা গোয়েন্দা বিভাগ কঠোর ও আন্তরিকতার সাথে কাজ করে মাত্র ৫ দিন পর সিরাজগঞ্জ জেলা থেকে গত ১৯ জুন বৃহস্পতিবার রাত ৯ ঘটিকার সময় সেই অটোভ্যান চালক ইসলাম হত্যাকারীর ডাকাত দলের এক নারী সহ চার জন কে গ্রেফতার ও অটোভ্যান টি উদ্ধার করতে সক্ষম হয়। জড়িত দস্যুদলের জরিত আসামীরা হলেন আসামী ১। মোঃ তুহিন মন্ডল (৪০), পিতাঃ মৃত হাজী ফজল মন্ডল; ২। হালিমা খাতুন (৪০), পিতা-মৃত লালচান মন্ডল, ৩। মোঃ শাহাদত সরকার (২৬), পিতা- মোঃ সাইদুল সরকার, ৪। মোঃ আশরাফুল ইসলাম (২৬), পিতা-মোঃ ইউনুস আলী প্রামানিক সর্ব সাং- বিশ্বাসবাড়ী, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ।

‎গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১ নং আসামী নিহত ভিকটিম এর চাচা, ২ নং আসামী ভিকটিমরে পরকীয়া প্রেমিকা, ৩ ও ৪ নং আসামী নিহত ভিকটিমের ঘনিষ্ঠ বন্ধু হয়। আসামীরা একসাথে জুয়ায় টাকা লাগাতো। নিহত ভিকটিম মোঃ ইসলাম আসামীদের কাছ থেকে জুয়ার বোর্ডে লাগানোর জন্য টাকা ধার দিয়েছিলো। পাওয়া টাকা ফেরত চাওয়া নিয়ে তাদের মধ্যে দ্বন্দ হলে আসামীরা ভিকটিমকে মেরে তার ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। গত ১৯/০৬/২০২৫ খ্রিঃ তারিখে রাত আনুমানিক ০৯.০৫ ঘটিকায় ভিকটিম মোঃ ইসলাম তার ভ্যানগাড়ী চালিয়ে বিশ্বাসবাড়ী বাজার থেকে শেলবাড়িষা বাজার যাবার সময় মাঝপথে নির্জন যায়গায় ১,৩ ও ৪ নং আসামী তার পথ রোধ করিয়া রাম দা ও ছুরি দিয়ে এলোপাথারি ভাকে কুপিয়ে ভ্যানগাড়ী নিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ভিকটিম মোঃ ইসলাম মারা যায়। পরবর্তীতে আসামীরা ভ্যানগাড়ি বিক্রি করে প্রাপ্ত টাকা ভাগ করে নিয়ে যে যার মতো চলে যায়।

‎এই ঘটনায় গ্রেফতারকৃত ০৪ জন আসামীর সবাই বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি