ঢাকাTuesday , 24 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নারায়ণগঞ্জে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Link Copied!

নারায়ণগঞ্জে সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা।

#New_Classic_Event_Management

সোমবার (২৩ জুন) বিকেলে ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড় এলাকার অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোহাম্মদ নুর আলম আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সাংবাদিক এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ। সভার সঞ্চালনা করেন ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল্লাহ রাসেল।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সহ-সভাপতি: মোঃ জামিল হোসেন, আহমেদ শরীফ, বদিউজ্জামান, দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক: সোলেমান হোসেন রনি, সহ সম্পাদক: মোঃ মনির হোসেন সাংগঠনিক সম্পাদক: সালে আহম্মেদ পাটোয়ারী অর্থ সম্পাদক: লিটন হোসেন মহিলা বিষয়ক সম্পাদিকা: সুমি আক্তার সহ মহিলা বিষয়ক সম্পাদিকা: নিশা আক্তার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মোছাঃ রুপা আক্তার ইন্নি সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: জোবাইদা তুলি এবং মোঃ সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশিষ্ট সাংবাদিক এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ তার বক্তব্যে বলেন,সাংবাদিকদের পেশাগত দায়িত্ব অত্যন্ত গুরুতর। সমাজ ও জাতির প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য পরিবেশনই হলো প্রকৃত সাংবাদিকতার মূল শক্তি। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব না করে, সত্য ও নিরপেক্ষতার ভিত্তিতে কাজ করলেই গণমানুষের আস্থা অর্জন করা সম্ভব। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে যেন তারা ভয়হীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন।”

সভাপতি মোহাম্মদ নুর আলম আকন্দ বলেন, “আমরা সবাই এক পরিবার, সাংবাদিক ভাই-বোনেরা একে অপরের পাশে থাকলেই অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। কেউ অসুস্থ বা বিপদে পড়লে সবাই যেন একযোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় – এটাই আমাদের মূল লক্ষ্য।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি