ঢাকাThursday , 19 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাফি হত্যা মামলার আসামি আল আমিন গ্রেপ্তার

Link Copied!

দোহারের শাইনপুকুর এলাকায় বিগত ১৯ মে সোমবার দুবৃর্ত্তরা ডেকে নিয়ে হাত পায়ের রগসহ বিভিন্ন স্থানে জখম করে রাফি করিম খান (২৫)কে হত্যা করে। এ ঘটনার ২৪ ঘন্টা পর ঢাকার একটি হাসপাতালে ২০ই মে মঙ্গলবার মারা যায় রাফি। ঘটনার এক মাস পর দোহার থানা পুলিশ ১৯ ই জুন বৃহষ্পতিবার ভোরে নারায়নগঞ্জ থেকে হত্যা মামলার এজাহার নামীয় মো. আল আমিনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের মা আনোয়ারা খানম বাদী হয়ে ২২ মে দোহার থানায় হত্যা মামলা দায়ের করে।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানায়, ঘটনার পর হতেই হত্যা মামলার আসামী আল আমিন এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। গ্রেপ্তারকৃত আল আমিন দোহারের শাইনপুকুর খরিয়া গ্রামের ফজল বেপারীর ছেলে।

পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত করে তাঁকে বৃহষ্পতিবার ভোরে অভিযান চালিয়ে নারায়নগঞ্জ থেকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ১৯ মে রাতের খাবার শেষে রাফি করিম খান বাড়ি হতে বের হয়। এরপর আর না ফেরায় রাত ১২ টায় তাঁর স্বজনরা ফোনে চেষ্টা করে বন্ধ পেলে খুঁজতে বের হয়। এক পর্যায়ে রাফির মা’র মোবাইলে একজন জানায় শাইনপুকুর মাঠে রাফি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে গিয়ে গুরুতর জখম অবস্থায় মা আনোয়রা খানমসহ স্বজনরা উদ্ধার করে। ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ই মে মঙ্গলবার রাতে মারা যায়।


দোহার সাইনপুকুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, এজাহার নামীয় ৫ নম্বর আসামী আল আমিন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি