ঢাকাWednesday , 11 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

উপজেলা বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনীও দোয়া মাহফিল অনুষ্ঠিত

DN BANGLA
June 11, 2025 11:02 pm
Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির উদ্যোগে আজ বুধবার (১১জুন) বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক অনাড়ম্বর পরিবেশে ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। আয়োজনে বক্তারা জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলেচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন – উপজেলা বিএনপির সহ সভাপতি আইয়ুব আলী খাঁন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক মোকবুল হোসেন, উপজেলার আট ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের মধ্য জিল্লুর রহমান, রাশেল, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি জুলফিকার আলী শাহ্, ছাত্রদলের নেতা ইলিয়াস আলী, আবু সায়েদ, তাঁতিদলের আব্দুর রাজ্জাক, শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাসাস’র সভাপতি হারুন অর রশিদ। কোরআন থেকে তেলাওয়াত ও দোওয়া পাঠ করেন- ভানোর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মতিন।

আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি