ঢাকাFriday , 21 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অটোর চাকায় ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

Link Copied!

সাধন রায়, (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোর চাকায় ওড়না পেঁচিয়ে রত্না বেগম নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে চলবলা ইউনিয়নের দুহুলী জোরগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রত্না বেগম আদিতমারী উপজেলার রেলগেট এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তিনি ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, ঢাকার পোশাক শ্রমিক রত্না বেগম স্বামী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। ঈদে ছুটি নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে কালীগঞ্জ উপজেলার দুহুলী এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে অটোরিকশায় বাবা ও ছেলেকে নিয়ে আদিতমারীর বাড়িতে ফিরছিলেন রত্না বেগম।
তারা জোরগাছ এলাকায় পৌঁছুলে অসাবধানতাবশত রত্নার ওড়না অটোর চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরহাদ হোসেন বলেন, হাসপাতালে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি