ঢাকাSunday , 8 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যান চালকের

DN BANGLA
June 8, 2025 8:24 am
Link Copied!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম নামের এক রিকশা ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) সন্ধ্যায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

#New_Classic_Event_Management

নিহত শরিফুল ইসলাম উপজেলার কেউটগাঁও গ্রামের মৃত খির বকসের ছেলে।

সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।


তিনি বলেন, শনিবার দুপুরে উপজেলার পীরগঞ্জ-গোদাগাড়ি পাকা সড়কের ব্র্যাক অফিসের কাছে অটো চার্জার ও একটি অটো রিকশা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শরিফুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ হাসপাতালে এবং পরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি