ঢাকাMonday , 2 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাটোরে গলায় ফাঁস দিয়ে স্বামী স্ত্রী একসঙ্গে আত্মহত্যা

Link Copied!

নাটোরের লালপুরে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। সোমবার (২ জুন) ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দরগড়া গ্রামে এই ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহতরা হলেন-সুন্দরগড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রইজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে তারা ঘুমাতে যান। সোমবার ভোরে অনেকক্ষণ ধরে দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরে স্ত্রী ফাতেমা এবং ঘরের পাশে থাকা তামাকের ঘরের আড়ার সঙ্গে রইজুল ঝুলন্ত অবস্থায় রয়েছেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি