ঢাকাFriday , 30 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাণীশংকৈলে চুরি মামলার আসামিকে গণধোলাই, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

DN BANGLA
May 30, 2025 1:57 pm
Link Copied!

ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার একটি মসজিদে চুরি করতে গিয়ে মোটরসাইকেল চোরচক্রের প্রধান হোতা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৩০ মে) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

#New_Classic_Event_Management

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২৭ মে) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকায় একটি মসজিদ থেকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে জনতার গণধোলাইয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, চিকিৎসক রাজ্জাককে প্রথমে ঠাকুরগাঁও এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি