ঢাকাTuesday , 27 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা

DN BANGLA
May 27, 2025 8:44 am
Link Copied!

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী বাজার এলাকার এমন ঘটনা ঘটেছে। প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর মানুষের শেষ ঠিকানা কবর। সেই শেষ ঠিকানায় হানা দিয়ে মৃত ব্যক্তির কঙ্কাল চুরি করেছে চোরেরা। তাও আবার একই পরিবারের ৪ জনের কঙ্কাল।

#New_Classic_Event_Management

সোমবার (২৬ মে) দুপুরে স্থানীয়রা উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থান গেলে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারে। চুরির ঘটনা শুনে পরবর্তীতে সেখানে ভিড় জমান এলাকাবাসী। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, ওই এলাকার আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে ওই কবরস্থানে দাফন করা হয়। কেউ মারা গেছেন দুই বছর আগে, আবার কেউ দেড় বছর আগে। সবশেষ দাফন করা হয় আমিরুল ইসলামকে সাড়ে ৪ মাস আগে। তাদের কারোর মরদেহ নেই কবরের ভেতর।


তারা আরও জানান, কবর থেকে যে কঙ্কাল চুরি হয়েছে তা স্পষ্ট বোঝা যায়। তার কারণ, প্রতিটি কবরের উপরে দেওয়া বাঁশগুলো ছড়িয়ে আছে। কবর থেকে কঙ্কাল বের করেছে, তার চিহ্ন রয়েই গেছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে বের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি