ঢাকাTuesday , 27 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাস্তা নির্মাণের গর্তের নিচে চাপা পড়ে শিক্ষার্থী নিহত

DN BANGLA
May 27, 2025 8:16 am
Link Copied!

নাটোরের বড়াইগ্রামের বৃষ্টিতে নতুন কাঁচা রাস্তার পাড় ধসে মাটির নিচে চাপা পড়ে মোস্তাকিন (১০) বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার বাগডোব গ্রামে এঘটনা ঘটে। নিহত মোস্তাকিন খাকসা গ্রামের জহুরল ইসলামের ছেলে ও বনলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানাগেছে, বাগডোব গ্রামে সরকারি নতুন কাচাঁ রাস্তা নির্মান করা হয়। রাস্তা নির্মানের ফলে রাস্তার পাশে সৃষ্টি গর্তে খেলা করছিলো মোস্তাকিনসহ কয়েকজন শিশু । এসময় বৃষ্টি শুরু হলে নতুন নির্মিত রাস্তার পার ধসে মাটির নীচে চাপা পড়ে মোস্তাকিনসহ তিনজন।


পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। অপর দুই শিশুকে আবু তাহের ও শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান এর সত্যতা নিশ্চিত করেছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি