ঢাকাSaturday , 24 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাসিরনগরে অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় আটক দুই

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

#New_Classic_Event_Management

আটককৃতরা হলেন- নাসিরনগর উপজেলা সদরের কামারগাঁও এলাকার চাঁন মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের আজদু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৬)।

এ ঘটনায় অজ্ঞাত ১৩-১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।


এর আগে গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নাসিরনগর উপজেলার তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তারা অ্যাম্বুলেন্স আরোহীদের মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোনসেট লুটে নেয়। অভিযোগ উঠে, ডাকাতরা মরদেহেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তবে মরদেহে আঘাত করার অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে সত্যতা মিলেনি বলে জানিয়েছে পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম জানান, ডাকাতির ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে দুইজন ডাকাতকে আটক করা হয়েছে। বাকিদের আটক ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ডাকাতদের মরদেহে আঘাত করার অভিযোগের কোনো সত্যতা মেলেনি তদন্তে। মূলত মরদেহের নিচে টাকা-পয়সা বা মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখা হয়েছে কিনা- সেজন্য মরদেহ নাড়াচাড়া করেছিলো ডাকাতরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি