ঢাকাFriday , 23 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতে চোরকে কারাদন্ড

DN BANGLA
May 23, 2025 3:06 pm
Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীত উপজেলার লাহিড়ী হাটে মোটরবাইক চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে চোর আটক। ভ্রাম্যমান আদালতে চোর রবিউল ইসলামকে (২২ মে) বৃহস্পতিবার রাতে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

#New_Classic_Event_Management

উপজেলার লাহিড়ী হাটে ২২ ই মে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম জামে মসজিদের সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার সুপারের ব্যবহি্ত মোটরবাইকটি প্রতিষ্ঠানের সামনে লক করে রেখে এমন সময় রাণীসংকৈল উপজেলার আরশি গ্রামের রমজান আলীর ছেলে রবিউল ইসলাম ও একই এলাকার মোটরবাইক মেকার আনোয়ার হোসেন৷ মিলে তার প্রতিষ্ঠানের সামনে থেকে মোটরবাইকটি চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে চোর রবিউল ইসলামকে আটক করে অপর চোর আনোয়ার হোসেন পালিয়ে যায়।। পরে থানা পুলিশ ও বালিয়াডাঙ্গী উপজেলা মির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট পলাশ কুমার দেবনাথ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত স্বাক্ষীদের জবান বন্দী শোনানী শেষে চোর রবিউল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে।

এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি শওকত আলী সরকার বলেন, লাহীড়ী হাটে মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাবার সময় জনতার নিকট ধৃত হলে সংবাদ পেয়ে পুলিশ ও ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে চোরকে ভ্রাম্যমান আদালত এক বিনাশ্রম কারাদন্ড দেয়। দন্ডপ্রাপ্ত আসামীকে আগামীকাল ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি