ঢাকাThursday , 22 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাটোরে সেনাবাহিনীর অভিযানে সরকারি চাল উদ্ধার

DN BANGLA
May 22, 2025 7:18 pm
Link Copied!

নাটোরের সিংড়া উপজেলার (সিংড়া বাজার) এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে দুই গাড়ি সরকারি চাল উদ্ধার করেছে।

#New_Classic_Event_Management

বুধবার (২১ মে) দিবাগত রাত আটটার দিকে খাদ্য অধিদপ্তর লেখা যুক্ত দুই ট্রাক চাল জব্দ করা হয়,উদ্ধারকৃত চাল এর পরিমাণ ১৬ টন ২১০ কেজি। বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা যায়, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য অধিদপ্তরের) বরাদ্দকৃত চাল সরকার কর্তৃক সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে পাঠানো হয়। ইউএনও কর্তৃক বরাদ্দকৃত চাউল ইউএনও-এর অধিনস্ত উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের কাছে সরকারি উন্নয়ন মূলক কাজে এলাকাভিত্তিক পাঠানো হয়। শ্রমিকেরা কাজের বিনিময়ে টাকা নেয় চাউল নেয়না। চেয়ারম্যান ও মেম্বারগণ ইউএনও কে অবগত করে চাউল ব্যবসায়ীদের কাছে চাউল বিক্রয় করে টাকা শ্রমিকদের দেওয়া হয়। কিন্ত খাদ্য অধিদপ্তর,সরকারি চাল গুলো ক্রয়বিক্রয় সম্পুর্ন নিষিদ্ধ।

এছাড়াও চাল বিতরনের সময় চাউল উত্তোলন করেই চাউল বিক্রয় করে ও চাউল গুদামঘরে রাখে কিছু অসাধু চাউল ডিলার। সূত্রটি আরো জানায় এই চাল সিংড়া থেকে বড়াই গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ বিষয়ে জানতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কোন সাড়া পাওয়া যায়নি।


সরকারি চাল ক্রয়কারী সিংড়া উপজেলার মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ীক মোঃ বাবুল হোসেন বাবু বলেন, নিয়ম কানুন মেনেই চাল ক্রয় করা হয়েছে। আমরা সেই কাগজপত্র প্রদর্শন করে জব্দকৃত চাল ছাড়িয়া আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি