ঢাকাThursday , 20 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইটভাটার ট্রাক ও ট্রলিতে নষ্ট হচ্ছে সড়ক

Link Copied!

সাধন রায় (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাট আদিতমারি উপজেলা থেকে পাটগ্রাম উপজেলা পযন্ত গুরুত্বপূর্ণ পাকা ও কাঁচা সড়কগুলো ইটভাটার ট্রাক ও ট্রলির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কে বেপরোয়া গতিতে ট্রাক ও ট্রলি চলার কারণে ইট, পিচ, খোয়া উঠে ও মাটি দেবে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। দ্রুত মেরামত করা না হলে এ সব সড়কে চলাচলকারী যানবাহন ও জনসাধারণের দুর্ভোগ চরমে উঠবে বলে ভুক্তভোগী এলাকাবাসীরা মনে করছেন।

#New_Classic_Event_Management

সরেজমিন ঘুরে দেখা গেছে, ৪ টি উপজেলার ৯ টি ইউনিয়নের অধিকাংশ ও গুরুত্বপূর্ণ কাঁচা, পাকা ও আধাপাকা সড়কগুলো দিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকার মাঠ, পুকুর ও ধানীজমি থেকে মাটি কেটে ট্রাক ও ট্রলির সাহায্যে ইটভাটায় নিয়ে যায়। শুধু তাই না ট্রাক ও ট্রলিতে মাটি বহনের কারণে ওই মাটি সড়কে পড়ে সড়কগুলো যেমন নষ্ট হচ্ছে, তেমনি ধুলার সৃষ্টি হচ্ছে। দিন-রাত ট্রাক, ট্রলি চলার কারণে ও এগুলোর বিকট শব্দে সড়কের পাশে বসবাসকারী বাসিন্দারাও চরম কষ্টে দিন পার করছেন।
এ ছাড়া সাতটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দিয়ে স্থানীয় মানুষরা উপজেলা সদরসহ এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করে থাকেন। বর্ষাকাল ব্যতীত সারা বছরই গ্রামীণ সড়কগুলো ইটভাটার ট্রাক ও ট্রলির দখলে থাকে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সড়কগুলোতে বেপরোয়াগতিতে চলাচলের কারণে ভালো সড়ক ভেঙে ও দেবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
আঞ্চলিক সড়কের একটি অংশ, লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি