ঢাকাWednesday , 19 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গোসল করতে নেমে পদ্মায় দুই বন্ধুর মৃত্যু

DN BANGLA
May 19, 2021 8:52 pm
Link Copied!

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই বন্ধু মাহিম বেপারী (২০) ও সীমান্তের (১৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১৯ মে) দুপুরে লৌহজংয়ের দক্ষিণ মশদগাঁও গ্রামের সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী ও টিপু খন্দকারের ছেলে সীমান্তসহ সালাউদ্দিন মাদবরের ছেলে একান্ত এক সাথে গোসল করতে নামে পদ্মা নদীর বাঘের বাড়ি এলাকায়। প্রবল স্রোতের তিনজনই নদীতে ভেসে গেলে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা একান্তকে উদ্ধার করতে পারলেও মাহিম ও সীমান্তকে চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি। পরে বেলা আড়াইটার দিকে বেজগাঁও মৃধা বাড়ি এলাকা থেকে মাহিম ও সীমান্তের লাশ উদ্ধার করা হয়। একান্তকে আশঙ্কাজনক অবস্থায় লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই সাথে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দু’জনেরই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি