ঢাকাSunday , 18 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নলডাঙ্গা থানার নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

নাটোরের নলডাঙ্গা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের নাটোর জেলা আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।

#New_Classic_Event_Management

শনিবার (১৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে নলডাঙ্গা থানার অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের আজীবন সদস্য ও নাটোর জেলা আঞ্চলিক শাখার সভাপতি এবং দৈনিক নলডাঙ্গার সময় পত্রিকার সম্পাদক মোঃ আব্দুস শহীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাতে অংশ নেয়।

সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির নাটোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নলডাঙ্গার সময় পত্রিকার প্রকাশক মোঃ রাসেল শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়েনউদ্দিন।


সাক্ষাৎকালে নবাগত ওসিকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয় এবং নলডাঙ্গা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

ওসি মোঃ রফিকুল ইসলাম কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিনিধিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং আইনশৃঙ্খলা রক্ষা ও মানবাধিকার সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল ওসির সার্বিক মঙ্গল কামনা করে থানার কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি