ঢাকাWednesday , 14 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

DN BANGLA
May 14, 2025 7:36 pm
Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে জামাল উদ্দীন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। (১৪ বুধবার ) ভোররাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা ৭ নং আমজানখোর ইউনিয়নের রত্নাই বারসা গ্রামে এ ঘটনা। মৃত জামাল উদ্দীন ওই গ্রামের নফিল উদ্দীনের ছেলে।

#New_Classic_Event_Management

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ভোরবেলায় নিজ বাড়ীতে সাপে কামড় দেয় জামাল উদ্দীনকে। স্থানীয় কয়েকজন ওঝাকে ডেকে এনে ঝাড়ফুঁক করে সাপের বিষ নামানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টা করে বিষ নামাতে ব্যর্থ হলে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান জামালের স্বজনেরা। এরপর চিকিৎসক ভ্যাকসিন দিলেও আর বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। বুধবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় জামাল মারা যান।

ঠাকুরগাঁও মেডিকেল অফিসার ডা. মো. ফুয়াদ বলেন, সাপে কাটার প্রায় চার ঘণ্টা পর রোগীকে হাসপাতালে এনেছিলেন স্বজনেরা। তখন রোগীর অবস্থা আশঙ্কাজনক। ভ্যাকসিন দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সাপে কামড়ানোর সাথে সাথে এসব রোগী হাসপাতালে আনার পরামর্শ দেন তিনি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি