ঢাকাSaturday , 10 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সীমান্ত এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার

DN BANGLA
May 10, 2025 11:19 pm
Link Copied!

শেরপুর ঝিনাইগাতীতে উপজেলার ভারতঘেঁষা একটি রাবার বাগান থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।

#New_Classic_Event_Management

শনিবার ১০ মে ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারত সীমান্ত ঘেষা সন্ধ্যাকুড়া ছালমা রাবার বাগানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যাকুড়া ভারত সীমান্ত ঘেষে অবস্থিত ছালমা রাবার বাগান হয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল শনিবার ভোর ৫ টার দিকে অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে ভারত থেকে আমদানিকৃত মাদক ফেলে রেখে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ মাদককারবারিদের ফেলে রাখা ১ হাজার ৩ শত ৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।


উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।বিষয়টি ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি