ঢাকাThursday , 8 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা ডিবির হাতে গ্রেফতার

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে জেলা ডিবি (দক্ষিণ) এর বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত বিভিন্ন অপরাধে জড়িত নিষিদ্ধ সংগঠন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন(৩৯) ও মডেল থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোঃ ইকবাল হোসেন (৫৮) কে গ্রেফতার করা হয়েছে।

#New_Classic_Event_Management

ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হলে তারা আত্মগোপনে চলে যান এবং রাজধানীর ভাটারা এলাকায় অবস্থান করেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে তাদের দুজনকেই গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ইয়ামিনের বাবার নাম মৃত হাজী কাশেম। তার বাড়ি মডেল থানার কালিন্দী ইউনিয়নের মধ্য চড়াইল গ্রামে। অপর দিকে গ্রেফতারকৃত আসামি মৃত নাসির উদ্দিন ছেলে মোঃ ইকবাল হোসেন। তার বাড়ি মডেল থানার কালিন্দী গ্রামে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি