ঢাকাThursday , 1 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে – নাটোরে দুলু

DN BANGLA
May 1, 2025 8:05 pm
Link Copied!

বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত সাড়ে ১৫ বছর দেশের মানুষ নির্বাচনের জন্য রক্ত দিয়েছে, এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন না করার ষড়যন্ত্র।

#New_Classic_Event_Management

বিভিন্ন অজুহাত শুরু হয়েছে। বর্তমান প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বর মার্চের মধ্যে তিনি নির্বাচন করবেন। এই নির্বাচনের সাড়ে ১৫ বছর আমরা রক্ত দিয়েছি। এই নির্বাচন করে অনেক মায়ের বুক খালি হয়েছে। এই গণতন্ত্রের জন্য আমরা ভাইকে হারিয়েছি। কিন্তু এই কথা বলার অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই দেশের স্থিতিশীলতা দেশের গণতন্ত্র স্বাভাবিক করতে জনপ্রতিনিধি মূলক সরকারের বিকল্প নাই।

তাই শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ থাকতে আহবান জানান। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান, মোস্তাফিজুর রহমান শাহিন,সাইফুল ইসলাম আফতাব, শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি