ঢাকাThursday , 24 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সীতাকুণ্ডে ট্রাকে পিষ্ট হয়ে এক ইঞ্জিনিয়ারের মৃত্যু

DN BANGLA
April 24, 2025 11:14 pm
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: সোলাইমান (৩০) নামের এক ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ইঞ্জিনিয়ার ভাটিয়ারির উত্তর বাজার যমুনা ব্যাংকের পাশে নজির সওদাগরের বাড়ির জহুর আহমেদের পুত্র।

#New_Classic_Event_Management

২৩ই এপ্রিল বুধবার রাত ৯:৩০ টার সময় উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় রয়েল সিমেন্ট ও রড তৈরি কারখানা কেএসআরএম ফ্যাক্টরীতে এ ঘটনা ঘটে ।

প্রতক্ষ্যদর্শীরা জানান ,রয়েল সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করতেন সোলাইমান।পাশে আরো একটি প্রতিষ্ঠান রড তৈরির কারখানা কেএসআরএম। উভয় একই মালিকানাধীন। দুই প্রতিষ্ঠানের মাঝামাঝি জেনারেটর অপারেটরদের সাথে নিয়ে একটি কাজ করছিলেন তিনি। কাজ শেষ করে যাওয়ার সময় কেএসআরএম ভিতর থেকে একটি গাড়ি রড বোজায় করে বের হওয়ার সময় অসর্তক অবস্থায় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন সোলাইমান।


সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রয়েল সিমেন্ট ফ্যাক্টরি ও রড তৈরির কারখানায় কাজ শেষ করে যাওয়ার সময় নীজ কারখানার ট্রাকে পিষ্ট হয়ে এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি