ঢাকাThursday , 24 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাটোরে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

DN BANGLA
April 24, 2025 10:27 pm
Link Copied!

নাটোরে ১ মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকালে নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃক আয়োজিত মাসব্যাপী নাটোর শিল্প ও বাণিজ্য মেলার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বর্তমান সরকারের শিল্পবান্ধব পলিসিকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ মেলা ভূমিকা রাখবে। তিনি প্রধান উপদেষ্টার বিনিয়োগবান্ধব উদ্যোগকে আরো এগিয়ে নিতে নাটোর জেলা শিল্প ও বাণিজ্য মেলার উদ্যোক্তাদের সাধুবাদ জানান।

#New_Classic_Event_Management

নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুলু ও পুলিশ সুপার, অন্যান্য অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় শিল্প ও বানিজ্য সহায়ক নানা রকম স্টলের আয়োজন মেলাতে প্রানবন্ত করে তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি