ঢাকাTuesday , 22 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারপিটের ঘটনায় ছাত্রদলের তিন নেতার নামে মামলা

Link Copied!

নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে মারপিটের ঘটনায় নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরের বাবা খায়রুল আলম। সোমবার (২১ এপ্রিল) দুপুরে মামলাটি করা হয়েছে।

#New_Classic_Event_Management

এই মামলায় নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের, নাটোর পৌরসভার ৭ মং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক সহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

এবিষয়ে তিনি বলেন, ফয়সাল হোসেন কদরকে মারধরের ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তার এই অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি নজরে এলে অভিযুক্তদের ধরতে পুলিশ সেনাবাহিনী অভিযান শুরু করেছে।


উল্লেখ্য গত রবিবার দুপুরে নাটোর সদর ফায়ার সার্ভিস এলাকায় নাটোর জেলা ছাত্রলীগকর্মী ফয়সাল হোসেন কদর (২৫) কে একটি রিক্সায় উঠিয়ে মারপিট করতে করতে ও ভিডিও ধারণ করে শহরে ঘুরানো হয়েছে এবং তা সোস্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে।

আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদর বলেন, ” আমি নাটোর ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফিরছিলাম। এমন সময় পিছন থেকে এলোপাতাড়ি মারাধর শুরু করে নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের হোসেনের সহযোগী। বর্তমানে তারা গা ঢাকা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি