ঢাকাMonday , 21 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বস্তার নিচে চাপা পড়ে আড়াই বছরের শিশু আল মাহমুদের মৃত্যু

DN BANGLA
April 21, 2025 8:04 pm
Link Copied!

বরিশালের বানারীপাড়ায় ধানের বস্তার নিচে চাপা পড়ে আল মাহমুদ নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ হৃদয়স্পর্শী মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

আল মাহমুদ উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামের রাসেল হাওলাদারের ছেলে। জানা গেছে, ১৯ এপ্রিল শনিবার দুপুরে রাসেল হাওলাদার ধান মাড়াই করার জন্য জমিতে গেলে আাড়াই বছরের শিশু সন্তান আল মাহমুদ ও বাবার সাথে যায়। বস্তায় ভরা মাড়াইকৃত ধান ঠেলা গাড়িতে করে বাড়িতে ফেরার সময় ধান বোঝাই ঠেলাগাড়ি উল্টে গেলে বাবার সঙ্গে থাকা আল মাহমুদ বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।এ সময় আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে প্রাথমিক চিকিৎসার পরে অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল রবিবার দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়। আদরের শিশু পুত্রকে হারিয়ে মা-বাবা বাকরুদ্ধ এবং এলাকার মানুষের মাঝে বইছে শোকের মাতম।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি