ঢাকাMonday , 21 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাটোরে ফসলের মাঠ থেকে এক কবিরাজের মরদেহ উদ্ধার

DN BANGLA
April 21, 2025 7:34 pm
Link Copied!

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার একটি ফসলের মাঠ থেকে মাজেদুল ইসলাম (৫৫) নামে এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) সকালে স্থানীয়দের বরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মাজেদুল একই এলাকার ইয়ার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে জুয়া খেলতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। পাওনাদারদের চাপ ও ঋণের বোঝা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে অনেকের ধারনা করছেন।

লালপুর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মোমিনুজ্জামান জানান, মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সনাক্ত করা যাবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি