চট্টগ্রাম জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে বিক্রয়ের উদ্দেশ্য চাষকৃত গাঁজা গাছ জব্দ ও উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন সীতাকুণ্ড পৌরসভাস্থ উত্তর মহাদেবপুরের আব্দুল গফুরের বাড়িতে জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম আলম খান অভিযান পরিচালনা করে, এসকান্দর মিয়ার মালিকানাধীন বিজতলায় বিক্রয়ের উদ্দেশ্যে চাষকৃত ০৩ টি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করে। ঘটনাস্থলে গাঁজা চাষী এসকান্দর মিয়া উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত- ২০২০) অনুসারে সীতাকুণ্ড মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। সীতাকুণ্ড মডেল থানার মামলা নং- ২০, তারিখঃ ১৭-০৪-২০২৫ খ্রিঃ।
২। অভিযানে জব্দকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের হেফাজতে রয়েছে