চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ১১এপ্রিল দ্বীপ নিটওয়ার গার্মেন্টস, গাজীপুর হইতে ১,৫৬৪ টি কার্টুনে রক্ষিত প্রায় চল্লিশ লক্ষ টাকা মূল্যের বিদেশী গার্মেন্টস পন্য নেদারল্যান্ড এ রপ্তানীর লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক হয়ে যাওয়ার সময় চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানা এলাকা হইতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি উক্ত রপ্তানি পন্য সহ বহনকারী কাভার্ড ভ্যান চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দূবৃত্তরা।
পরবর্তীতে গত ১২ এপ্রিল উক্ত ঘটনায় গাড়ীর কর্তৃপক্ষ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি আত্মসাৎ মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতেই চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ও সীতাকুণ্ড সার্কেল এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জনাব লাবীব আব্দুল্লাহ এর সরাসরি উপস্থিত তত্ত্বাবধানে এবং সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ জনাব মুজিবুর রহমান এর অবগতিক্রমে উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাহমুদুল হাসান ও অফিসার ফোর্স সংবাদ পাইয়া নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে উক্ত চোরাই মালামাল উদ্ধার করেন এবং পরদিন এসআই নজরুল ইসলাম ফেনী জেলা হইতে চোরাই কাভার্ড ভ্যান উদ্ধার করে জব্দ করেন।
এস আই মাহমুদুল হাসান জানান, উক্ত চুরিকৃত সমস্ত মালামাল সীতাকুণ্ড থানা পুলিশ কর্তৃক জব্দ করে অক্ষত অবস্থায় বিজ্ঞ আদালতের নির্দেশে মালিক কে বুঝাইয়া দেওয়া হইয়াছে এবং উক্ত ঘটনায় জড়িত জামাল ও রাকিব নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হইয়াছে। উক্ত ঘটনায় অন্যান্য জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।