ঢাকাFriday , 11 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র‍্যালি অনুষ্ঠিত

Link Copied!

বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবিলার দাবিতে আজ শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, পালিত হচ্ছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। এর অংশ হিসেবে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হলো জলবায়ু যোদ্ধাদের অংশগ্রহণে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র‍্যালি।

আন্তর্জাতিক সংগঠন ফ্রাইডেস ফর ফিউচার-এর তত্ত্বাবধানে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগী সংগঠন হিসেবে ব্রাইটার্স, ইয়ুথ নেট গ্লোবাল এবং স্থানীয় অন্যান্য যুব সংগঠন অংশগ্রহণ করে।

দিনের শুরুতে প্রেসক্লাবের সামনে জলবায়ু যোদ্ধারা একত্রিত হয়ে সমাবেশ ও প্রেস কনফারেন্স করেন। এরপর প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে জলবায়ু কর্মীরা একটি র‍্যালি বের করেন, যা জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি অফিস) সামনে গিয়ে শেষ হয়। এতে শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন এবং জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাইটার্স, ইয়ুথ নেট, ক্যাপস, রিনিউ আর্থ, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), প্রথম আলো বন্ধুসভা, ঝালকাঠি জেলা কল্যাণ সমিতি, সিটি ক্লাব ও পাঠাগার, রক্ত কনিকা ফাউন্ডেশন, ভিবিডি, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট, স্কাউট, আমরা সবাই রক্তযোদ্ধা, ইয়াস ব্লাড ব্যাংক, ইউনাইটেড ভলান্টিয়ার ফাউন্ডেশন, ইয়াস সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক – ২০২৫ ঝালকাঠি অর্গানাইজিং টিমের আহ্বায়ক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি ও যুগ্ম-আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন রানা নেতৃত্ব দেন। বক্তব্য রাখেন সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত, ইয়ুথ নেট গ্লোবাল জেলা সমন্বয়কারী সাজিদ মাহামুদ, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্টের বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মোঃ শাকিল হাওলাদার রনি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন কেবল ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি নয়, এটি এখনকার বাস্তবতা। উপকূলীয় মানুষ, কৃষি, স্বাস্থ্য—সবই হুমকির মুখে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জলবায়ু কর্মীরা আরও বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু সুরক্ষায় নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ জরুরি। এখন আর অপেক্ষা করার সময় নেই, এখনই সময় কার্যকর পদক্ষেপ গ্রহণের।

এই কর্মসূচির মাধ্যমে যুবসমাজ জলবায়ু ন্যায়বিচারের দাবিকে সামনে নিয়ে আসছে এবং এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে, যেখানে পরিবেশবান্ধব নীতি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি