ঢাকাThursday , 10 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কালীগঞ্জে মদ তৈরির উপকরণসহ এক নারী গ্রেফতার

Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে মদ তৈরির উপকরণসহ বিউটি কোরাইয়া (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ এপ্রিল) ভোররাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম শেখের নেতৃত্বে উপজেলার তুমলিয়া ইউনিয়নের জয়রামবের এলাকায় বাবলু কোরাইয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিউটি কোরাইয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির দক্ষিণ পাশে মজুদ করে রাখা ৮০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া/ওয়াশ) উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ২৪(খ) ধারায় ১০(৪)২৫ নং মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে বিউটি কোরাইয়াকে গ্রেফতার করা হয়। মদ তৈরির ৮০ লিটার উপকরণ জব্দ করা হয়েছে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি