ঢাকাWednesday , 9 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নওগাঁয় আম গাছে ঝুলছিলো যুবকের মরদেহ

Link Copied!

নওগাঁর মান্দায় আম গাছের ডালে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রায়হান মোল্লা (২৩) গ্রামের আব্দুল খালেদ মোল্লার ছেলে। সে স্থানীয় কলেজে পড়াশুনা করতেন।

#New_Classic_Event_Management

স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মা-বাবার সাথে ঝগড়া বাধে। একপর্যায়ে রাগ করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর অনেক খোজাখুজির পর আজ সকালে স্থানীয়রা তাকে আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত রায়হান মানষিক ভারসাম্যহীন এবং মাদকাশক্ত বলে জানান স্থানীয়রা।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, নিহতের খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি