ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলা ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান ৫ই এপ্রিল শনিবার সকাল ১১:০০ টায় নলছিটি ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত উপজেলা সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলার সভাপতি, হাফেজ মুহা: আলমগীর হোসেন নবগঠিত উপজেলা কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন।
জেলার অনুমোদনক্রমে উপজেলা সভাপতি মাও: মুহাম্মাদ শাহজালাল হোসাইন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং নতুন কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। কমিটিতে সভাপতি: মাও: মুহা: শাহজালাল হোসাইন,সেক্রেটারি: মাও: মুহা: মাইনুল ইসলাম হিসেবে আছেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আলহাজ্ব ডা: সিরাজুল ইসলাম সিরাজী, উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের আদর্শ বাস্তবায়ন ও সংগঠনকে আরও সুসংগঠিত করতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তারা বলেন, ইসলামী আন্দোলনের সঠিক দিকনির্দেশনা অনুসরণ করে ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। দেশ ও জাতির কল্যাণে ইসলামের সঠিক পথে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।