ঢাকাSaturday , 5 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি মালামাল ও টাকাসহ গ্রেফতার চার

Link Copied!

চট্টগ্রামের পতেঙ্গা এয়ারপোর্টের সামনে চেকপোস্টে তল্লাশীকালে বিপুল পরিমাণ বিদেশী স্বর্ণ, সিগারেট ও মোবাইলসহ চোরাকারবারি চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে এয়ারপোর্টের সামনে রাস্তায় চেকপোস্ট করা কালে পতেঙ্গা থানা পুলিশ বিদেশি স্বর্ণ ও সিগারেট ও মোবাইলসহ চোরাকারবারি চক্রের সদস্যদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে ১ কেজি ১.৫০ গ্রাম ওজনের তৈরী স্বর্ণের হাতের চুরি, ১২ কার্টুন বিদেশি সিগারেট, ২ টি আাই ফোন, ৩ টি জি ফোন ও ২ টি ল্যাপটপ জব্দ করা হয়।

পতেঙ্গা থানা পুলিশ জানায়, এয়ারপোর্ট দিয়ে আসা এসব চোরাই পণ্য এই চক্রটি পাচার করছিল। এরা পাচারকারী চক্র। খবর পেয়ে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে স্বর্ণ, সিগারেট ও মোবাইল সহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি