ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে পুরো দেশ যখন শোকাহত, ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী ইউনিয়নের নারুয়া গ্রামের আল্পনা নামের সাত বছর বয়সী এক শিশু কণ্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মোহাম্মদ (১৫) এর বিরুদ্ধে।
গত রবিবার ৯ই মার্চ সকাল ১০ ঘটিকার সময় শিশু আল্পনা স্কুলে যাবার পথে ধর্ষক মোহাম্মদ তাকে জোর পূর্বক তুলে নিয়ে একটি ফাঁকা বাড়িতে প্রবেশ করে শিশু কণ্যা আল্পনাকে ধর্ষন করে মারাত্মক ভাবে আহত করে ধর্ষক মোহাম্মদ পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর শিয়ালকোল ক্যাপ্টেন মুন্ছুর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
আল্পনার উপর খুবই অমানবিক নির্যাতনের ফলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ নিয়েছে। আল্পনা এখন মন্ছুর আলী হাসপাতালে গাইনী বিভাগে চিকিৎসারত আছে।
এদিকে আল্পনার বাবা আলম পুলিশ কে বিষয়টি জানিয়েছে। এলাকার লোকজন জানিয়েছে মোহাম্মদ একটি বখাটে ছেলে সে বর্তমান সমাজের ভাইরাস। এর আগেও অনেক অসামাজিক কাজ করেছে। একজন কে অন্যায় ভাবে মেরে শালিশের মাধ্যমে আর্থিক জরিমানাও দিয়েছেন, এখন আবার নিষ্পাপ শিশু কণ্যাটিকে ধর্ষণ করে তার জিবনটা শেষ করে দিয়েছে।
বখাটে মোহাম্মদ তার বাবা আব্দুল আলিমের ক্ষমতার দাপটে এসব অপরাধ করে থাকে। তাকে কোন শাসন না করে তার বাবা আলিম তাকে আরও উৎস দিয়ে মাথায় তুলেছে। তাই এই ধরনের ঘটনা যেন আর না ঘটাতে পারে। সেজন্য অপরাধীর সুস্থ্য তদন্ত করে তাকে উপযুক্ত শাস্তি ও বিচার দাবী করেছেন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।