ঢাকাTuesday , 18 February 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেলকুচিতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন সেবা প্রদান

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচিতে ডাচ্ বাংলা ব্যাংকের দৃষ্টি প্রোগ্রামের আওতায় ও গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন সেবা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলকুচি মডেল ডিগ্রী কলেজ চত্বরে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ সেবা প্রদান করেন ডাক্তার আব্দুল্লাহ আল-মাহমুদ।

বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন অনুষ্ঠানে বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সামছুল আলম এর সভাপতিত্বে চক্ষু শিবিরটি উদ্বোধন করেন বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার ও বিশেষ অতিথি বিশিষ্ট সমাজ সেবক আমানউল্লাহ শেখ (আমান)।

এ সময় প্রায় ২৫০ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয় এবং ১৬ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য গাক চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল করিম, হাসান শেখ, আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ মাসুদ সরকার, মোহাম্মদ সাব্বির রহমান, মহম্মদ কাউসার আহমেদ, হাজী মোতালেব হোসেনসহ আরও অনেকে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি