ঢাকাSunday , 24 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাঁচবিবিতে গাছিরা খেজুর রস থেকে গুড় তৈরি করছেন

Link Copied!

দেশের উত্তরাঞ্চলের জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় শীতের আগমনে গাছিরা গৌরব আর ঐতিহ্যের প্রতীক মধুবৃক্ষ হিসাবে পরিচিত খেজুর গাছ থেকে রস সংগ্রহের পর গুড় তৈরী শুরু করছে। খেজুর গুড় তৈরীর পাশাপাশি শীতকে ঘিরে গ্রামাঞ্চলে অনেকেই খেজুর রসে তৈরী করে শীতের পিঠাপুলি, পায়েস সহ নানান মজাদার সুস্বাদের খাবার। গাছিরা ভোর রাত থেকে গাছে লাগানো হাঁড়িতে জমা রস সংগ্রহ করে গুড় তৈরীতে ব্যস্ত সময় পার করছেন। খেজুর গুড়ের অনেক উপকার থাকলে অপকারও আছে বেশ।

#New_Classic_Event_Management

পাঁচবিবির সীমান্ত ঘেঁষা রাস্তায় জমির আইল জঙ্গল ও পরিতক্ত জায়গায় সারি সারি খেজুর গাছ অবহেলায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসব গাছের তেমন কেউ না করলেও শীত এলেই বাড়ে এর কদর। গাছিরা খেজুর গাছগুলো পরিস্কার করে রস সংগ্রহের নিমিত্তে হাঁড়ি ঝুলিয়ে রাখে। উপজেলা উচনা গ্রামের আব্দুর রউফ বলেন, আমাদের ৩’ভাইয়ের বেশ কয়টা গাছ আছে। আমরা ত রস সংগ্রহ করতে পারিনা সেজন্য গাছিদের দিয়ে দেয়। তিনি আরো বলেন, গাছগুলোও পরিস্কার এবং বাড়িতে খাওয়ার জন্য একটু গুড় দেয়।

দরগাপাড়ার আলম বলেন, আমাদের চোখের সামনে গাছ থেকে রস নামিয়ে গুড় তৈরী করে। কোন প্রকার ভেজাল দেয় না প্রতিবছর বাড়ির খাওয়ার জন্য গুড় এখান থেকেই ক্রয় করি। রাজশাহীর বাঘা উপজেলা থেকে আসা গাছি আব্দুল মালেক বলেন, আমি ও ছোট ভাই প্রতিবছর প্রায় ২’শ গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরী করি। জ¦লানীর দাম বৃদ্ধি হওয়ায় আগের ন্যায় লাভ না হলেও পূর্ব পুরুষদের পেশা চালিয়ে যাচ্ছি। গাছের মালিকদের গাছ প্রতি ৩-৪ কেজি গুড়ের বিনিময়ে গাছ থেকে রস সংগ্রহ করি।


তিনি আরো বলেন, প্রায় ৪০’বছর যাবৎ ভারত সহ দেশের বিভিন্ন এলাকায় রস সংগ্রহ করে তা থেকে গুড় তৈরীর কাজ করে আসছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার বলেন, খেজুরের রসের অনেক উপকার আছে। বাদুর সহ নানান পাখি গাছে বসে রস খায় এবং প্রসাব করে থাকে এজন্য আগুনে গরম করে অবশ্যই খেতে হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি