ঢাকাTuesday , 18 March 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাঁচবিবিতে গরু ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা নিয়ে উধাও অজ্ঞান পার্টি

Link Copied!

নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে জয়পুরহাটের পাঁচবিবির গোহাটিতে গরু কিনতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা খুইয়েছেন তিন গরু ব্যবসায়ী।

১৮ মার্চ, মঙ্গলবার সকালে পাঁচবিবি বাসস্ট্যান্ড এলাকায় অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় এক রাখাল, আব্দুল কাফি।

ভুক্তভোগী ব্যবসায়ীরা: হলেন মুনির উদ্দিন (৫৫) – লক্ষ্মীপুর, ডালিয়া নুর ব্যাপারী (৬০) – নোয়াখালী সদর কাজল (৬৫) – নুরুল হকের পুত্র হিঞ্জু (৬৫) – শফিগঞ্জ গ্রামের আঃ আলিমের পুত্র আব্দুল মালেক (৩৮) – লক্ষ্মীপুর, ডালিয়াকান্দি

ব্যবসায়ী আব্দুল মালেক জানান, তারা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদরের নতুন হাট ও পাঁচবিবি গোহাটিতে গরু কেনাবেচা করেন। ঘটনার দিন, ছয়জন ব্যবসায়ী মিলে ফেনীর মহিপাল থেকে শাহ ফতেহআলী বাসে পাঁচবিবির উদ্দেশ্যে রওনা হন।

রাত পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জ হাইওয়ের এক হোটেলে সেহরির জন্য বিরতি নেন। সেহরি খাওয়ার পর বাস ছেড়ে দিলে তারা অচেতন হয়ে পড়েন। সকাল ৭টার দিকে পাঁচবিবি বাসস্ট্যান্ডে তাদের নামিয়ে দেওয়া হয়। জ্ঞান ফেরার পর দেখা যায়, মালেকের ৭ লাখ, মুনিরের সাড়ে ৭ লাখ ও নুরুর ৪ লাখ টাকা খোয়া গেছে এবং তারা চারজন অচেতন অবস্থায় পড়ে আছেন।

স্থানীয় রাখাল আব্দুল কাফি জানান, তিনি নিয়মিত এসব ব্যবসায়ীর গরু হাট থেকে গন্তব্যে পৌঁছে দেন। ওইদিনও তাদের জন্য দুটি ট্রাক গরু আসার কথা ছিল। হাটে এসে তিনি দেখেন, তারা সবাই অচেতন। পরে তিনি তাদের মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি