ঢাকাFriday , 11 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাঁচবিবির পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা গফুর মন্ডল

Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের সর্বৃহৎ মহোৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা এম এ গফুর মন্ডল। এসময় নিজ তহবিল থেকে মন্দির পরিচালা কমিটির হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে উপজেলার রুনিহালী সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরে পর্যায়ক্রমে ৭নং কুসুম্বা ইউনিয়নের অন্যান্য পূজা মন্ডপ পরিদর্শনে যান।

#New_Classic_Event_Management

পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সনাতান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গা পূজা হোক আনন্দ উৎসবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছি। আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মানে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।

পূজা মন্ডপ পরিদর্শনকালে সফর সঙ্গী ছিলেন প্রভাষক সাইদুর রহমান, কুসুম্বা ইউনিয়ন বিএনপির নেতা শামীম হোসেন, যুবদলের নেতা ইরফান হোসেন, ছাত্রদলের ইউনিয়ন দপ্তর সম্পাদক নুরুল্লাহ মন্ডল, স্বেচ্ছাসেবক দলের থানা যুগ্ন আহবায়ক মোঃ ওসমান আলী, ইউনিয়ন বিএনপি’র মোঃ সামিউল আজিম, সাখাওয়াত হোসেন, হাবিবপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক মোহাম্মদ বাবু মণ্ডলসহ অনেকেই।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি