ঢাকাSaturday , 5 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে আন্দোলন দমনে ব্যবহৃত আ’লীগ নেতার আগ্নেয়াস্ত্র উদ্ধার

Link Copied!

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে ব্যবহৃত আওয়ামী লীগ নেতা সুলতানুল আজম খান আপেলের শটগানটি উদ্ধার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার সময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকালে মানরা এলাকার ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ছাত্র-জনতা। কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করে। কিছুটা পিছুহটে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তাদের ধাওয়া করলে পালিয়ে যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নেয় ছাত্র-জনতা। পরে জানাযায় শটগানটি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেলের।


এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ গণমাধ্যমকে বলেন, গত ৪ আগস্ট নিজের লাইসেন্স করা একটি আগ্নেয়াস্ত্র খুজে পাওয়া যাচ্ছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সুলতানুল আজম খান (আপেল)। উদ্ধার করা অস্ত্রটির সাথে সাধারণ ডায়েরি করা অস্ত্রের মিল রয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি