ঢাকাThursday , 5 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে মাদরাসার উপাধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

Link Copied!

ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদরাসার শিক্ষক, অভিভাবক ও ছাত্ররা। তাকে ইতিমধ্যে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে। এই উপাধ্যক্ষ শিক্ষক অভিভাবক ও ছাত্রদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্টারিং, মিথ্যা অপপ্রচার ও হয়রানি করে আসছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বরখাস্তকৃত উপাধ্যক্ষ (মামলাবাজ ও ভূমিদস্যু) মুহাম্মদ ফজলুর রহমান ওরফে ইশার আলী ও তার দোসরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এছাড়াও জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসককে ২৪ ঘণ্টার মধ্যে মুহাম্মদ ফজলুর রহমান ওরফে ইশার আলী ও তার দোসরদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

মানিকগঞ্জে মাদরাসার উপাধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক (আরবি) মো. আবদুল কাদের, শেখ মো. মাহবুবুর রহমান, আশিকুল ইসলাম সানোয়ার, মো. শাকিল রেজা প্রমুখ।


এসময় মাদরাসার সিনিয়র শিক্ষক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াহইয়ার নেতৃত্বে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে দো’আ ও মুনাজাত পরিচালনা করেন মুফতি মো. মহিউদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি