ঢাকাTuesday , 6 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কারও বাড়িঘর ভাঙচুর করলে দল থেকে বহিষ্কার: আফরোজা খান রিতা

Link Copied!

মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এসময় কারও বাড়িঘর ভাঙচুর করলে দল থেকে বহিষ্কারের হুশিয়ারী দেওয়া হয়।

#New_Classic_Event_Management

মঙ্গলবার বেলা ১১টার দিকে হাজার হাজার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বিজয় মেলা মাঠে জড়ো হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আনন্দ উল্লাস করতে থাকে। পরে হাজার হাজার ছাত্রজনতাসহ বিএনপির নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা নেতাকর্মীদের বর্তমান পরিস্থিতিতে সব নেতাকর্মীকে শান্ত থাকার আহ্বান জানান এবং অন্যায়ভাবে কারও বাড়িঘর ভাঙচুর না করার অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অপকর্ম করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।


সমাবেশে গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জেলা সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, যুগ্মসাধারণ সম্পাদক সত্যেন কান্ড পণ্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা সভাপতি আব্দুল কুদ্দস খান মজলিস মাখন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা জিয়া স্মৃতি পাঠাগার ও ড্যাবের সভাপতি ডা. জিয়াউর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি