ঢাকাSunday , 14 July 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে কাঁচামরিচের প্রতি কেজি ৪০০ টাকা

Link Copied!

একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে একশত বিশ টাকা। বন্যা, বৃষ্টি ও বর্ডার বন্ধকে দুষছেন বিক্রেতার।

#New_Classic_Event_Management

শনিবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচা বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে চারশত টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করতে দেখে গেছে।

জানা গেছে, শুক্রবারও কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি দুইশত আশি টাকা। এক দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ১২০ টাকা।


বাসস্ট্যান্ডের কাঁচা বাজারে বিশ বছর ধরে কাঁচামালের দোকান করেন আব্দুর রশিদ। তিনি বলেন একদিনের ব্যবধানেই কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। আমরা ৩৬০ টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ কিনে আনছি। খুচরা বাজারে প্রতি কেজি চারশত টাকা দরে বিক্রি করছি। শুনেছি বর্ডার নাকি একদিন বন্ধ থাকে এজন্য দাম বেড়েছে।

কাচামালের বিক্রেতা আবদুল জলিল জানান, ৩৬০ টাকা দরে পাইকারি কিনতে হচ্ছে। বাজারে সে মরিচ আমরা ৪০০টাকা দরে বিক্রি করছি। খঁরা ও বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, পাইকারি বাজার থেকে ১৮০০ শত টাকা দিয়ে এক পাল্লা কাঁচামরিচ কিনতে হচ্ছে। এত দাম দিয়ে কিনে সেটা ৪০০টাকা কেজি বিক্রি করেও লসে আছি।

কাঁচামরিচ কিনতে এসে হতভম্ব মজিদ মিয়া। তিনি বলেন দুইদিন আগেও ৭০টাকা দিয়ে একপোয়া কাঁচামরিচ কিনেছি। আজ ১০০টাকা চাচ্ছে।

ভাটবাউর পাইকারি আড়তদার দেওয়ান তুহিন বলেন, টানা বৃষ্টি, বন্যা ও এলসির মাল ঠিক মতো না আসার কারণে কাঁচামরিচের দাম বেড়ে গেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কাঁচা বাজারে আমরা নজর রাখছি। কোন কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি