ঢাকাMonday , 1 July 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেলকুচিতে অটোভ্যান অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

Link Copied!

মেয়ের বাড়ি বেড়াতে এসে অটোভ্যান অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে লাশ হয়ে বাড়ি ফিরলেন মালেকা বেগম নামে ৮৫ বছরের এক বৃদ্ধা নারী। এতে আরও ৩ জন আহত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড তামাই পশ্চিমপাড়া গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপরে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত মালেকা খাতুন কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের মৃত আজহার মন্ডলের স্ত্রী, আহত অটোভ্যান চালক বেলকুচি উপজেলা রয়নাপাড়া গ্রামের মৃত আব্দুল গনি কাদের এর ছেলে আব্দুস ছালাম, প্রাথমিক অবস্থায় গাড়িতে থাকা আহত দুই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। তাৎক্ষণিক ভাবে তাদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

মৃত মালেকা বেগমের মেয়ের জামাতা মোঃ উজ্জ্বল মন্ডল জানান, বানিয়াগাঁতী দক্ষিণপাড়া আমার বাড়িতে বেড়াতে আসেন আমার শ্বাশুড়ি, আজ সকাল ১০ ঘটিকায় বাড়িতে ফেরার উদ্দেশ্যে বের হয়েছে, পরে খবর পেলাম গাড়ি এক্সিডেন্টে হয়ে সে মারা গেছে। তবে এ বিষয়ে আমাদের কোন অভিযোগ নেই,তাই ময়না তদন্ত ছাড়াই আমরা লাশ দাফন করতে চেয়ে প্রশাসনের নিকট আবেদন করেছি।


এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, অটোভ্যান অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নারী নিহত হয়েছে, এতে আরও চালকসহ তিনজন আহত হয়েছে। এঘটনায় তাদের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি