ঢাকাWednesday , 26 June 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কালাইয়ে বাসে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক  নিহত

Link Copied!

জয়পুরহাটের কালাইয়ে বাস চাপায় সামসুদ্দিন সরকার (৬০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। (২৬ জুন) বুধবার বেলা ২ টার দিকে মোকামতলা-জয়পুরহাট মহাসড়কের পুনট বাসষ্ট্যান্ডের পূর্ব পার্শ্বে সরকার পাড়ার নতুন ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনাটি ঘটে।

#New_Classic_Event_Management

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষয়টি নিশ্চিত করেন।নিহত সামসুদ্দিন সরকার উপজেলার পুনট ইউনিয়নের জগডম্বুর গ্রামের মৃত সবেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায় সামসুদ্দিন সরকার মোটরসাইলে নিয়ে নিজ বাড়ি থেকে দুপুরের খাবার শেষে তার মেয়ে জামায়ের পুনট বাজারে অবস্থিত দোকানে যাচ্ছিলেন। সে শান্তিনগরের রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় পুনট বাসষ্ট্যান্ডের পূর্ব পার্শ্বে সরকার পাড়ার নতুন ব্রিজ সংলগ্ন ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি কোচ তাকে পিছন থেকে ধাক্কা দিলে স্পটেই তার মৃত্যু হয়। খবর পেয়ে  মৃত্য সামসুদ্দিন সরকারের পরিবারের লোকজন তার মৃত দেহটি নিজ গ্রামে নিয়ে যায়।


কালাই থানার ভারপ্রাপ্ত (ওসি) ওয়াসিম আল বারী বলেন, কোন বাসের ধাক্কায় সামসুদ্দিন নিহত হয়েছে তা কেউ টের পাইনি । মোকামতলা-জয়পুরহাট মহাসড়কে তার মৃত দেহটি পরে থাকলে পরিবারের লোকজন খবর পেয়ে লাশটি বাড়ি নিয়ে যায়।  এ বিষয়ে সামসুদ্দিনের পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি