ঢাকাWednesday , 5 June 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

Link Copied!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ, মানববন্ধন, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।

মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম. ছামিউল আলম কুরসির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো:তরিকুল ইসলাম, এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো:ইউসুফ আলী,


আকিজ টেক্সটাইল মিলের ম্যানেজার এইচ আর এডমিন মো. আলতাফ হোসেন, ডেরা রিসোর্ট এর সহকারী ব্যবস্থাপক ওমর ফারুক, মুন্নু ফেব্রিক লিমিটেডের সহকারী মহা ব্যবস্থাপক ও মানব সম্পদ প্রশাসন মোহাম্মদ বাবুল হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি