ঢাকাMonday , 3 June 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেলকুচিতে আওয়ামী লীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগের মানব ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শওকত আলী তালুকদার এর উপর ৩১ শে মে শুক্রবার রাতে তাকে গুলি করে হত্যার উদ্যেশে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

#New_Classic_Event_Management

এসময় শওকত আলী কান্না জরিত কন্ঠে বলেন আমার জানামতে আমার কোন শত্রু নেই, তারপরও আমাকে গুলি করে হত্যার উদ্যেশে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায়, ভাগ্যক্রমে সেই গুলি আমার না লেগে কলেজ ছাত্র আল আমিন এর পায়ে লেগে মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাই সন্ত্রাসী যেই হোক উপযুক্ত তদন্ত সাপেক্ষে তাদেরকে খুজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি জানান।

রবিবার বিকেলে ২রা জুন রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর দলীয় কার্যালয়ের সামনে রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সহসভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক বদর তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, সাবেক রাজাপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি