ঢাকাMonday , 13 May 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে গনসংবর্ধনা

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার( রেশমা জামান)কে গণ সংবর্ধনা প্রদান করা হয়। আজ সোমবার বিকেল ৪টায় কলাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মিঠাপুর খেলার মাঠে এই সংবর্ধনা দেয়া হয়।

#New_Classic_Event_Management

এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ১৫ বছরে আমি আপনাদের পাশে ছিলাম এবং বর্তমানেও থাকবো।

কেরানীগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে গনসংবর্ধনা

আপনাদের এলাকার সকল অসমাপ্ত কাজগুলো আমি এবার আপনাদের সাথে নিয়েই সমাপ্ত করে দেব। তিনি আরো বলেন এলাকার যে কোন সমস্যা আপনাদের সাথে নিয়েই করব। এলাকার মাদক নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করব।


কলাতিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক আব্দুল বারেকের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার (রেশমা জামান), কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক ও ঢাকা জেলা সাবেক ছাত্রলীগ নেতা আবিদ হোসেন প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি