ঢাকাTuesday , 9 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জ উপজেলার জালালপুর চকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে পুকুরের ডুবায় কুচুরিপানার ভেতর থেকে বয়স আনুমানিক (৪৫) বছরের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের জালালপুর চকের এক ডুবায় থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে জানান নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ-জালাল।

#New_Classic_Event_Management

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহ-জালাল বলেন, দোহার ও নবাবগঞ্জের সীমানাবর্তী এলাকার জালালপুর চকের ভেতর একটি ডুবায় কুচুরিপানার ভেতর একটি লাশ ভাসমান দেখতে পায় স্থানীয়রা। পরে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে লাশের সুরতাহাল শেষে লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকার মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করা হবে। মৃত ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪৫ বছর। তবে এখনও লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি