ঢাকাTuesday , 2 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এবার নবাবগঞ্জে সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান

Link Copied!

প্রতিদিনই দেশের কোথায়ও না কোথায় সাংবাদিককে লাঞ্ছিত বা মেরে আহত করার ঘটনা ঘটছে এরই প্রভাব পরেছে ঢাকার নবাবগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে। সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দিলেন উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার। গতকাল মঙ্গলবার সকালে নিউজ সংক্রান্ত ব্যাপারে ভোরের কাগজের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাহিদুল হক খান ডাবলু তাকে ফোন দিলে ঐ ইউপি চেয়ারম্যান তাকে এ হুমকি দেন।

#New_Classic_Event_Management


সাহিদুল হক খান ডাবলু বলেন, একটি নিউজের তথ্যের জন্য সকালে ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে মোবাইলে কল দিয়ে আমার পরিচয় দেওয়ার সাথে সাথে ওনি ক্ষিপ্ত হয়ে যায় ৷ রেশমা আক্তার বলেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের কোন সাংবাদিক আমার ইউনিয়নের ত্রি সীমানা এলে তাকে আমি শিকল দিয়ে বেঁধে রাখব। এটা আমার চ্যালেন্জ। আপনার যাকে বলার বলেন, এমপি, মন্ত্রী যাকে পারেন বলেন। আমার কিছুই করতে পারবে না।’ হঠাৎ চেয়ারম্যানের মুখে এমন কথা শুনে তাজ্জব হয়ে যান তিনি৷ এঘটনার পর সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন চেয়ারম্যান হয়ে সাংবাদিকদের সাথে এমন অসৌজন্যমূলক আচরণ কোনভাবে মেনে নিতে পারছেন না তারা। কিসের ক্ষমতার জোরে চেয়ারম্যান এমন আচরণ করলেন ভাবতেই পারছেন না সাংবাদিকরা।সাংবাদিকদের সাথে অসদাচরণের ব্যাপারে জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে কল দিলে তিনি বলেন, এব্যাপারে আপনার সাথে কথা বলতে আমি বাধ্য নয়। এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন


এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কামরুল হাসান সোহেল বলেন, বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখছি। কেন ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের সাথে এমন আচরন করলেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি