ঢাকাMonday , 1 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দন্ড প্রাপ্তরা হচ্ছে মোঃ মোতার হোসেন (৫৫),মোঃ শামীম হোসেন (২৯),মোঃ আতিক (২৭)। আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কুমলির চক এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রিয়াদের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

#New_Classic_Event_Management

কৃষি জমি থেকে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে মোতাহার,আতিক,শামীম এই তিনজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন।

এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি মাহেন্দ্র ও একটি শ্যালো মেশিন আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি মোঃ শরীফ মিয়া বলেন, একটি চক্র দক্ষিণ কেরানীগঞ্জের কুমলীর চকে অবৈধভাবে কৃষি জমি কেটে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রিয়াদ বলেন, উপজেলার কোথাও অবৈধভাবে কাউকে মাটি কাটতে দেওয়া হবে না। কেউ এই কাজে জড়িত হলে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদানের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি