ঢাকাSaturday , 30 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে মোবাইল কোর্ট পরিচালনা – সাত জনের কারাদণ্ড

Link Copied!

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন ও পৌরসভা সংলগ্ন ইসলামপুর ও রসুলপুর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

#New_Classic_Event_Management

৩০ মার্চ (শনিবার) দুপুরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান।

দোহারে মোবাইল কোর্ট পরিচালনা - সাত জনের কারাদণ্ড

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উর্বর কৃষি জমি থেকে মাটি কেটে (টপ সয়েল) কাঁচামাল হিসেবে বাণিজ্যিক উদ্দেশ্যে ইট ভাটায় বিক্রি এবং পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ইসলামপুর চক এলাকায় অভিযান পরিচালনা করে সাত জনকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় ঘটনাস্থল থেকে কৃষি জমি থেকে মাটি কাটায় ব্যবহৃত ০১ টি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন ও মাটি বহনকারী ০৫ টি মাহিন্দ্রা গাড়ি জব্দ করা করেন।


দোহারে মোবাইল কোর্ট পরিচালনা - সাত জনের কারাদণ্ড

দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন খান বলেন, সকলকে কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মানতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলায় এ ধরণের নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহার থানা পুলিশ ও সঙ্গীয় আনসার সদস্যগণ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি